1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ভোলায় মেঘনার কুখ্যাত ৩ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিন জোন - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ad

ভোলায় মেঘনার কুখ্যাত ৩ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিন জোন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৭৮ Time View

ভোলায় মেঘনার কুখ্যাত ৩ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিন জোন

ভোলা প্রতিনিধি।।
ভোলায় নদী পথের রাজা জাহাঙ্গীরসহ ৩ জলদস্যু কে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার (৭জুন) বিকালে লেঃ এস এম তাহসিন রহমানের নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম ভোলার দৌলতখান মদনপুর মেঘনার চর এলাকা থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃত জলদস্যুরা হলেন, জাহাঙ্গীর আলম (৪৫), নুর আলম (৩৯) ও আঃ রহিম (৩৭)। এদের সবাই লক্ষ্মীপুর জেলার কমল নগর থানার বাসিন্দা বলে জানান কোস্টগার্ড। এসময় ৩টি দেশীয় পিস্তল, ২টি রামদা ও ২টি কড়াত উদ্ধার করা হয়। জানাজায় দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের জলদস্যু জাহাঙ্গীর এর নেতৃত্বে ভোলার মেঘনা নদীতে রাম রাজত্ব কায়েম করে যাচ্ছেন।

ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ডের একটি টিম জলদস্যুদের আটক করে। আটককৃত ৩ জলদস্যুকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি