1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মঠবাড়িয়ায় সাংবাদিক পুত্রকে মারধর,থানায় অভিযোগ। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ad

মঠবাড়িয়ায় সাংবাদিক পুত্রকে মারধর,থানায় অভিযোগ।

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১২৪ Time View

মঠবাড়িয়ায় সাংবাদিক পুত্রকে মারধর,থানায় অভিযোগ।

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া পূর্ব শত্রুতার জেরে আলিফ (৯) নামে এক সাংবাদিক পুত্রকে মারধর করেছে প্রতিপক্ষরা। এঘটনায় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান হানিফ শনিবার সকালে মঠবাড়িয়া থানায় দুই জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। মিজানুর রহমান হানিফ উপজেলার অহেদাবাদ গ্রামের মৃত. মুনসুর আলী জমাদ্দারের ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, সাংবাদিক মিজানুর রহমান হানিফ বিভিন্ন সময় সংবাদ করায় প্রতিপক্ষরা তার ওপর ক্ষিপ্ত হয়। গত ৮ জুন সাংবাদিক পুত্র আলিফ চালিতাবুনিয়া গ্রামে তার বড় বোনের বাড়ি বেড়াতে যায়। আলিফ বিকেলে বাড়ির সামনে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে পূর্ব শত্রুতার জেরে ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে ইউনুচ ও ইউনুচের স্ত্রী মোর্শেদা বেগম প্রথমে শিশু আলিফকে গালমন্দ পরে মারধর করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার করে স্থানীয় মিরুখালী বাজারের গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করান।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি