1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মধুখালীতে ব্র্যাক মানবাধিকার আইন সচেতনতা বিষয়ক সভা - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ad

মধুখালীতে ব্র্যাক মানবাধিকার আইন সচেতনতা বিষয়ক সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১২৬ Time View

মধুখালীতে ব্র্যাক মানবাধিকার আইন সচেতনতা বিষয়ক সভা

সুজল খাঁন, স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় ব্র্যাক মানবাধিকার আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন ২০২১ ) দুপুরে উপজেলার অস্থায়ী কার্যালয় কোরকদি ইউনিয়ন পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

মধুখালী উপজেলা আইন সহায়তা ব্র্যাক শাখার সমন্বয়কারী মোঃ আবু দাউদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ১১নং কোরকদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত তার অনুপস্থিতিতে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী শেখ,১১নং কোরকদি ইউনিয়ন পরিষদ সচিব এস.এম.আরাফাত হাসান, ব্রাকের ফরিদপুর জেলা ব্যবস্থাপক শহিদুল ইসলাম,
বীরমুক্তিযোদ্ধা লক্ষণ চন্দ্র মন্ডল, কোরকদি রাজবেহাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ তাসেত আলী মোল্যা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শম্পা রেজা , নবিরন খাতুন,ইউপি সদস্য কাসেম মোল্যা, , সাংবাদিক মো. সুজল খাঁন, খবিবুর রহমান প্রমুখ।

এছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক,কাজী, ইমামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

মধুখালী উপজেলার আইন সহায়তা কর্মসূচির সিনিয়র এইসআরএলএস মোঃ আবু দাউদ জানান, ১৯৯৯ সাল থেকে মধুখালী উপজেলায় ব্রাক আইন সহায়তা কর্মসূচি চালু করা হয়। যারা টাকা খরচ করে আইন সহায়তা নিতে পারে না সেসব অবহেলিত মানুষদের আমাদের ব্রাক সংস্থা যেকোন আইনী বিষয়ে সহযোগিতা করে থাকে।

এ পর্যন্ত ব্রাকের মাধ্যমে এ মধুখালী উপজেলায় অভিযোগ জমা পড়েছে এক হাজার ২৪টি, মিমাংসা হয়েছে পাঁচশত ৯২টির। মোট মামলা ১১২টির মধ্যে রায় হয়েছে ১০৫টির। বাদীর পক্ষে রায় হয়েছে ১০৫টি। ভুক্তভোগীদের সম্পদ আদায় হয়েছে ৩৭ লাখ ৪০ হাজার টাকার।

বর্তমানে এইসআরএলএসের গ্রাজুয়েটদের সংখ্যা ১১ হাজার ২৮২ জন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি