
মাধবপুরের শিল্পবর্জ্যের কবল থেকে কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
মোঃ মোবাশ্বির হোসেন হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
(০৭ জুন)২০২১ ইংরেজি জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর ‘পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষা কর, শিল্পবর্জ্যের কবল থেকে মানুষ বাঁচাও, কৃষিজমি বাঁচাও’ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও শিল্পদূষণে ক্ষতিগ্রস্থ গ্রামের উদ্যোগের সোমবার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়ক বাসস্ট্যান্ড স্টপিজ মোড় শাহপুর নতুন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পরিবেশকর্মী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বাপা হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, সাংবাদিক মোঃ শামীম আহমেদ , মোঃ সোহেল মিয়া, মোঃ আব্দুল আওয়াল,
মোঃ একলাছ মিয়া, মোঃ ধনু মিয়া, উত্তম সরকার সহ স্হানীয় জনসাধারণ৷
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, হবিগঞ্জে শিল্পবর্জ্যরে দুষণে অনেক কৃষিজমি নষ্ট হচ্ছে। এছাড়া দুষণের কবলে রয়েছে জেলার কয়েক লাখ মানুষ। অথচ সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
এ সময় কৃষিজমি ও জীববৈচিত্র বাঁচাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান মানববন্ধনে অংশ গ্রহণকারী বক্তারা ।
Leave a Reply