1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মিঠাপুকুরে ঘাঘট নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ad

মিঠাপুকুরে ঘাঘট নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৬৮ Time View

মিঠাপুকুরে ঘাঘট নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে ঘাঘট নদীতে ভেসে যাওয়ার সময় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) দুপুরের দিকে উপজেলার ভাংনী ইউনিয়নের ঘাঘট নদীর বেনিপুর হুলাশুগঞ্জের পূর্ব পাশে বাঁশঝাড়ে আটকা পড়লে এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়। ওই নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৩ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারীর লাশ অন্তত ৪ থেকে ৫ দিন আগের। লাশের পরনে ছিল লতাপাতার ডিজাইন করা প্রিন্টের শাড়ী, খয়েরি রঙের ব্লাউজ ও কমলা রঙের পেডিকোট। ঘাঘট নদী দিয়ে লাশটি ভেসে যাওয়ার সময় নদী পাড়ের একটি বাঁশঝাড়ের গোড়ায় লাশটি আটকা পড়ে। পরে এলাকাবাসী মিঠাপুকুর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে লাশটি ৪-৫ দিন আগের। মরদেহটি ফুলে ফেপে উঠেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি