1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মোংলায় আ'লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ad

মোংলায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৩৩ Time View

মোংলায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় পৌর ও থানা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩’শে জুন) দিবসটি পালন উপলক্ষে সকালে দলীয় কার্যলয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বৈশ্বিক মহামারী করোনা’র বিস্তারে এবার সীমিত পরিসরেই দিনটি উৎযাপন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় মোংলায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মোংলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবিতে ফুলের মালা দিয়ে সম্মান প্রদর্শন করা হয় এবং দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা আ’লীগের সভাপতি শুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসে, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,পৌর যুবলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,মোংলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন,বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল,সাখাওয়াত হোসেন মিলন,৬নং ওয়ার্ড কাউন্সিলর জি, এম, আল আমিন সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, অনেক আন্দোলন সংগ্রাম, সম্ভাবনা অর্জন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন সত্তা। আওয়ামী লীগই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছিল। আজকে আমরা যে আকাঙ্ক্ষা ও ইচ্ছা নিয়ে ২৩ জুন পালন করার প্রস্তুতি নিয়েছিলাম করোনা মহামারির কারণে সেটি সম্ভব হয়নি, এটাই বাস্তবতা। সেই বাস্তবতাকে মেনে নিয়েই সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি