1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মোংলায় কঠোর বিধিনিষেধের মধ্যেও ঊর্ধ্বমূখী করোনা সংক্রমনের হার - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ad

মোংলায় কঠোর বিধিনিষেধের মধ্যেও ঊর্ধ্বমূখী করোনা সংক্রমনের হার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৪২ Time View

মোংলায় কঠোর বিধিনিষেধের মধ্যেও ঊর্ধ্বমূখী করোনা সংক্রমনের হার

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা উপজেলায় গত এক সপ্তাহে ১৪৬ জনের মধ্যে ৯৩ জন এবং আজ শনিবার ৪৮ জনের মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ হিসাবে এ উপজেলায় করোনা শনাক্তের হার শতকরা ৬৫ দশমিক ৪৬ ভাগ। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, ‘আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন জায়গার ৪৮ জন করোনা উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষা করান। এদের মধ্যে ৩৪ জনের পজিটিভ হয়েছে। ডা. জীবিতেশ বিশ্বাস আরও বলেন, আজ শনিবার নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত এক সপ্তাহে এখানে ১৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয় তার মধ্যে পজিটিভ হয়েছে ৯৩ জনের। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা দিয়েছেন ১৯৪ জন এবং শনাক্ত হয়েছেন ১২৭ জন, নেগেটিভ রিপোর্ট এসেছে ৬৭ জনের।
তবে এখনও পর্যন্ত এ এলাকায় ভারতীয় ভেরিয়েন্ট শনাক্তের কোনো তথ্য আসেনি বলেও জানান ওই চিকিৎসক।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি