
রাজাপুরে হাতুড়িসহ দুই যুবক গ্রেপ্তার
রিয়া আক্তার ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দুইটি লোহাড় হাতুড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড় কৈবর্তখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বড় কৈবর্তখালী ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেম্বার প্রার্থী সৈয়দ শাহ-আলমের দুই ছেলে মো. সৈয়দ ফাহাদ (২৪), সৈয়দ ফুয়াদ (১৯)।
জানাগেছে, গত ১৫ জুন রাতে উপজেলার মিলবাড়ি এলাকায় এনায়েত হোসেন নামে এক ব্যক্তিকে রাস্তার ওপর হাতুড়ি পেটা করে রক্তাক্ত জখম করে। ঐ ঘটনায় এনায়েতের বড় ভাই বাদী হয়ে ৬ জনকে আসামি করে ১৮ জুন মামলা করেন। পুলিশ ঐ মামলায় তাদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে দুইটি লোহাড় হাতুড়ি উদ্ধার করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply