1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ইলিশ মাছ ধরা বন্ধে সচেতনতামূলক প্রচারণা চালাল সোনার পাড়া ব্লু-গার্ড দল। - dainikbijoyerbani.com
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ad

ইলিশ মাছ ধরা বন্ধে সচেতনতামূলক প্রচারণা চালাল সোনার পাড়া ব্লু-গার্ড দল।

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

 

 

কক্সবাজার প্রতিনিধি 

 

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিত করতে জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উপকূলীয় এলাকায় প্রচারণা চালিয়েছে ‘সোনার পাড়া ব্লু-গার্ড দল’। এ কর্মসূচির অংশ হিসেবে দলের সদস্যরা স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন স্থানে পোস্টার লাগান। একই সঙ্গে নির্ধারিত সময়ে ইলিশ ধরা, বিক্রি ও মজুত না করার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

 

মৎস্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত টানা ২২ দিন ইলিশ ধরা, বিক্রি ও মজুত নিষিদ্ধ রাখার কার্যক্রমের অংশ হিসেবে এ প্রচারণা পরিচালিত হচ্ছে। জাইকার অর্থায়নে ‘ফিশারিজ লাইভলিহুড এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ইন দ্য কোস্টাল এরিয়া অব দ্য বে অব বেঙ্গল’ প্রকল্পের অধীনে মাঠপর্যায়ে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

 

প্রচারণায় সোনার পাড়া ব্লু-গার্ড দলের ১০ জন সক্রিয় সদস্য অংশগ্রহণ করেন। তাঁরা স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের নিষেধাজ্ঞা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন এবং ইলিশের প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

সংশ্লিষ্টরা মনে করেন, প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখা হলে ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবৃদ্ধির সুযোগ তৈরি হবে। এর ফলে দীর্ঘমেয়াদে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের টেকসই জীবিকা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

 

ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলা, অবৈধভাবে ইলিশ আহরণ ও বিক্রি থেকে বিরত থাকা এবং অন্যদেরও সচেতন করার মাধ্যমে মৎস্যসম্পদ রক্ষায় সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সোনার পাড়া ব্লু-গার্ড দল।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি