1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কুষ্টিয়ার সন্তান সাবেক জাতীয় ফুটবলারের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুন - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ad

কুষ্টিয়ার সন্তান সাবেক জাতীয় ফুটবলারের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ১৪৫ Time View

 

আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার কৃতি সন্তান আকরাম হোসেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার। পাইওনিয়ার থেকে শুরু করে ঢাকার সব শ্রেণীর লীগে দাপটের সাথে অংশগ্রহণ করেছেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম-খুলনা এমন কোন লীগ নেই যেখানে তার অংশগ্রহণ ছিলো না। খেলাধুলার পাশাপাশি মানবিক কাজেও জুড়ি মেলা ভার। অসুস্থ খেলোয়াড়দের সহায়তায় এগিয়ে আসেন। সামর্থ্য অনুযায়ী সহায়তায় পাশে দাঁড়ান। কিন্তু হঠাতই অপার সম্ভাবনাময় এই তারকা ফুটবলারের জীবনে নেমে আসে দুঃস্বপ্ন।

১০ বছর আগে ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তার সবকিছু যেন দুঃস্বপ্নে পরিণত হয়। কিন্তু তারপরও তিনি থেমে থাকেননি। খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্যে ভারতে ব্যয়বহুল চিকিৎসা নেন। করানো হয় অস্ত্রোপচার। টানা বিরতির পর আবারো মাঠে ফিরলেও সেই ইনজুরি মাথা চাড়া দিয়ে ওঠে। কিন্তু যে মানুষটি অন্য খেলোয়াড়দের সহায়তায় পাশে দাঁড়ান আজ সেই মানুষটি অন্যের মুখাপেক্ষী। ১০ বছর আগের সেই ইনজুরি হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠায় অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েছে । ঈদের পরে অপারেশন। ঢাকাতেই অবস্থান করছেন তিনি। এজন্য প্রয়োজন প্রচুর অর্থের।

নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। সবাই যখন ঈদ আনন্দে মাতোয়ারা তখন ঢাকার হাসপাতালে দুঃসহ দিন কাটাচ্ছেন। তাই আসুন মানবিক মানুষটির সহায়তায় যার যার মতো সামর্থ্য অনুযায়ী সহায়তায় এগিয়ে আসি। মনে রাখবেন আপনার সহায়তা তার ও তার পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ এনে দিতে পারে। সহায়তায় এই নাম্বারে বিকাশ করতে পারেন। বিকাশ: নং- 01716-267020

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি