1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কোম্পানীগঞ্জে কাল আরো ৯৩ পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ad

কোম্পানীগঞ্জে কাল আরো ৯৩ পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৩৮ Time View

কোম্পানীগঞ্জে কাল আরো ৯৩ পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: দরিদ্র অসহায় গৃহহীনদের আশ্রয়ের জন্য মাথাগোঁজার ঠাঁই হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপে আরো ৯৩ পরিবার বুঝে পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘর। রবিবার (২০ জুন) তাদের হাতে জমির কাগজপত্র তুলে দেওয়া হবে। দুই ধাপে কোম্পানীগঞ্জ উপজেলার গৃহহীন মোট ২৫০ টি পরিবারকে দেওয়া হচ্ছে এই ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি পরিবারের মাঝে আশ্রয়নের ভূমির কাগজপত্র হস্তান্তরের উদ্বোধন করবেন।

এর আগে প্রথম ধাপে ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার ১৫৭ টি পরিবারকে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমির কাগজপত্র।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য জানান, প্রথম ধাপে ১৫৭ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেওয়ার পর আরো ৯৩টি ঘর বরাদ্দ দেওয়া হয়। এই ঘরগুলো ইতিমধ্যে নির্মাণ করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। রবিবার তাদের হাতে আনুষ্ঠানিক ভাবে জমির বন্দোবস্তকৃত কাগজপত্র হস্তান্তর করা হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি