1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গোবিন্দগঞ্জ গ্যাস সংযোগের দাবী জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ad

গোবিন্দগঞ্জ গ্যাস সংযোগের দাবী জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৪৩ Time View

গোবিন্দগঞ্জ গ্যাস সংযোগের দাবী জানিয়ে
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাজাদুর রহমান সাজু গোবিন্দগন্জ(গাইবান্ধা)প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর প্রাণের দাবী গ্যাস সংযোগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে গোবিন্দগঞ্জ গ্যাস বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্থানীয় শহীদ মিনার চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন কালে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান,সাধারন সম্পাদক উজ্জল হক প্রধান,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান,সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু,বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর লেলিন, প্রভাষক আবুল কালাম,দর্জি শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার সাধারন সম্পাদক সাহারুল ইসলাম,হিউম্যান রাইটস্ উপজেলা শাখার সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু,সহকারী শিক্ষক কমরেড আল মামুন,সহকারী শিক্ষক শাহা আলম প্রধান,সাবেক ছাত্র শাহজালাল বাবু, সাংবাদিক সাগর প্রধান,সাংবাদিক ফরহাদ হোসেন ফিটুল,সাংবাদিক ইয়াসির আরাফাত, ছাত্রনেতা অয়ন সুলতান,ছাত্রলীগ নেতা তুষার, উদ্যোক্তা মাহমুদা বেগমসহ বিভিন্ন শ্রেনী পেশার সচেতন মানুষজন এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। পরে নেতৃবৃন্দ মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি