1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ছাগলনাইয়ায় গৃহবধূ মৃত্যুর ঘটনায় নিহতের স্বামী গ্রেফতার । - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ad

ছাগলনাইয়ায় গৃহবধূ মৃত্যুর ঘটনায় নিহতের স্বামী গ্রেফতার ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৩০ Time View

ছাগলনাইয়ায় গৃহবধূ মৃত্যুর ঘটনায় নিহতের স্বামী গ্রেফতার ।

সৌরভ মজুমদার , ছাগলনাইয়া প্রতিনিছাগলনাইয়ায় গৃহবধূ মৃত্যুর ঘটনায় নিহতের স্বামী গ্রেফতার ।ধি:-

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামের রোকসানা আক্তার লিমা নামে (১৫) এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে করা হত্যা মামলায় তার স্বামী কে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ ।

ছাগলনাইয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮/০৬/২১ শুক্রবার ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে পশ্চিম দেবপুর গ্রামে আবিদুর রশিদ মৌলভী বাড়ির পারিবারিক কলহের জেরে রোকসানা আক্তার লিমা (১৫)নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু করে, এলাকাবাসী গলায় ফাঁস দেওয়া লিমার লাশ থেকে পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ কে খবর দেয় । পুলিশ যেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে,এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত লিমা র স্বামী আসাদ হোসেন (২০) কে আটক করে পুলিশ হেফাজতে রাখেন ।

এর পর মেয়ের পরিবারের পক্ষ থেকে লিমা কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে থানায় মামলা দায়ের করলে ছাগলনাইয়া থানা পুলিশ তাদের হেফাজতে থাকা নিহত হওয়া রোকসানা আক্তার লিমার স্বামী আসাদ হোসেন (২০)কে লিমা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে থানা পুলিশ।

এবিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , রোকসানা আক্তার লিমা নামের গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে নিহতের স্বামীর পরিবারের বিরুদ্ধে করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে । বর্তমানে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি