1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ঠান্ডা মাথায় খুন’ করা হয়েছে, সহকারী হত্যার বিষয়ে শুভেন্দু - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ad

ঠান্ডা মাথায় খুন’ করা হয়েছে, সহকারী হত্যার বিষয়ে শুভেন্দু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩১ Time View

বিজয়ের বানী ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে নিজের ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার ঘটনাকে ‘ঠান্ডা মাথার খুন’ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা সুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু বলেন, ঘটনাটি ‘হৃদয়বিদারক’। তিনি এটিকে ‘ঠান্ডা মাথার খুন’ হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, হামলাকারীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী রথের ওপর হামলা চালিয়েছে। খবর এনডিটিভির।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যমগ্রামের ডোলতলা এলাকায় রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা কিছু অজ্ঞাত হামলাকারী রথের গাড়ি আটকায় এবং গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অধিকারী বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’ এ সময় তিনি পুলিশের কাছে এ হত্যাকাণ্ডের সম্পূর্ণ তদন্ত আশা করেন।

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘হামলাকারীরা হামলা চালানোর আগে এলাকায় নজরদারি চালিয়েছিল।’ তবে তিনি সরাসরি কোনো সংগঠনকে অভিযুক্ত করেননি। এছাড়াও বিজেপি কর্মীদের শান্তি বজায় রাখার অনুরোধ করেন তিনি।

তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভোটের পর থেকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে সহিংস ঘটনা চলছেই। এছাড়াও, তিনি ইতোমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে এ ঘটনা অবহিত করেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি