1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকান্ড। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ad

দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকান্ড।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৪৫ Time View

দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকান্ড।

 

সিলেট ব্যুরোঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকটি বসতবাড়ি, ধানের ঘর গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড়কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১০ টায় টাইলা পূর্বহাটির মুক্তিযোদ্ধা মৃত মরম আলীর ছেলে বকুল মিয়ার ঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশেপাশের কয়েক বাড়িতে ছড়িয়ে পড়লে আগুনের লেলিহান শিখা দেখে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকান্ডের ঘটনায়, বকুল মিয়ার বসতঘরের পাশে পছন্দর আলীর প্রায় ৭০০ মণ ধান পুড়ে গেছে। সাজিদুর রহমানের ঘরসহ একশত মণ, আলফাজ মিয়ার ঘরসহ প্রায় ৭শত মণ, ওয়াকিক মিয়ার ঘরসহ ৪ শত মণ ধান, আব্দুর রহমান ও আব্দুল মতিনের ৪শত মণ, আব্দুল হাসিম, গুলজার মিয়া ও রাসেল মিয়ার ঘরসহ ১০টি ঘরবাড়ি, ১৮ শত মণ ধান, সোনা-গহনাসহ প্রায় দেড়কোটি টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে জেলার দিরাই উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। গ্রামবাসী ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এব্যাপারে টাইলা গ্রামের সুজন তালুকদার জানান, মূলত গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত ঘটে এবং নিমিষেই পুরো হাটিতে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসী ও দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এতে ১০ ঘর ধানচাল, সোনা গহনাসহ প্রায় দেড়কোটি কাটার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত মো. বকুল মিয়া জানান, গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে তার ঘরে প্রথমে আগুন ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই পাশের ঘরের আরও কমপক্ষে দশটি পরিবারে আগুন ছড়িয়ে পড়ে নিমিষেই আগুনের লেলিহান শিখায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। তিনি সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত দিরাই ফায়ার সার্ভিসের লিডার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদী পারাপারের কারণে পৌছতে কিছুটা বিলম্ব হলেও এসে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি