1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
দরিদ্রের কারণে বাড়ছে শিশু শ্রম - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ad

দরিদ্রের কারণে বাড়ছে শিশু শ্রম

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১২৯ Time View

দরিদ্রের কারণে বাড়ছে শিশু শ্রম

স্টাফ রিপোর্টার মোঃ মোস্তাফিজুর রহমান

আজ শিশু শ্রম প্রতিরোধ দিবস তাই সকল শিশুদের প্রতি রইলো ভালবাসা। “শিশুরা দিবেনা শ্রম তাদের হাতে থাকবে খাতা কলম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার শিশু শ্রমআইন পাশ করেছেন ও প্রতিরোধ করার চেষ্টা চালাচ্ছেন।

বাংলাদেশে দিনেরদিন শিশু শ্রম কম হওয়ার চেয়ে বাড়ার প্রবনতা বেশি। অনেকে দাবী করছেন দরিদ্রতা ও আইন সঠিক ভাবে প্রয়োগ হচ্ছে না বিধায় বাংলাদেশে শিশু শ্রম বৃদ্ধি পাচ্ছে। তাই সরকারকে শিশু শ্রম বন্ধে আরো সোচ্চার হতে হবে।

প্রখর রোদে ভুট্টা শুকানোর কাজ করতেছে নুরনবী (১০) মা আছে বাবা নেই তাকে প্রশ্ন করা হলো তোমার তো এখন পড়াশোনা ও খেলাধুলা করার সময় ? তুমি রোদে কাজ করতেছো কেনো ? নুরনবী বললো, আমার বাবা মারা যাওয়ার একবছর হয়ে গেছে আমার মা যে টাকা আয় করে তা দিয়ে সংসার ঠিকমতো চলেনা তাই আমি পড়াশুনার পাশাপাশি মানুষের বাড়িতে কাজ করি ।

আজ আমরা লক্ষ্য করলে দেখতে পাবো নুরনবীর মতো লক্ষ শিশু হাট-বাজার,শহর-গ্রাম ও বন্দরে শিশু শ্রমের সাথে জড়িত আছে‌। শিশু শ্রমের সাথে জড়িত একশত ভাগ শিশুই দরিদ্র পরিবারের।

মহামারী করোনার কারনে স্কুল বন্ধ থাকায় হাজার হাজার শিশু পাড়ি দিয়েছে ঢাকা শহরে বিভিন্ন কাজে এসব শিশুদের কিছু অংশ স্কুল থেকে ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা শহরে অনেক ঝুঁকিপূর্ণ কাজে দেখা যায় শিশুদের বিশেষ করে বহুতল ভবন নির্মাণে ও যানবাহনে ।

সরকারের পাশাপাশি আমাদেরকেও শিশু শ্রম বন্ধে সোচ্চার হতে হবে যেখানে শিশু শ্রম দেখবো সেখানে প্রতিবাদ করবো‌। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
মোঃ মোস্তাফিজুর রহমান
থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ,ঢাকা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি