1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
দোয়ারাবাজারে গ্যাস সিলিন্ডার লিকেজে ৪ টি দোকান পুড়ে কোটি টাকা ক্ষয়ক্ষতি - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ad

দোয়ারাবাজারে গ্যাস সিলিন্ডার লিকেজে ৪ টি দোকান পুড়ে কোটি টাকা ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৫৪ Time View
  • দোয়ারাবাজারে গ্যাস সিলিন্ডার লিকেজে ৪ টি দোকান পুড়ে কোটি টাকা ক্ষয়ক্ষতি

সোহেল মিয়াঃ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনে পুড়ে গেছে ৪ টি দোকান ঘর।

আজ ২২ জুন – মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলার স্থানীয় বাংলাবাজারে এঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ৪টি দোকানঘর ও দোকানে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া প্রথম দোকানদার ও গ্যাসের ড্রিলার জিল্লুর রহমান ও স্থানীয় সূত্রে জানা -যায়, প্রায় এক কোটি টাকার মতো তাদের ক্ষয়ক্ষতি হয়েছে ।

বাংলাবাজার মধ্য গলির ব্যবসায়ী জিল্লুর রহমান খুচরা ডিজেল, কেরোসিন, পেট্রোল ও ড্রিলারশিপ নিয়ে গ্যাস সিলিন্ডার ও চুলা বিক্রি করতেন। জিল্লুর রহমানের দোকান থেকে প্রথম অগ্নিকান্ড শুরু হয়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং নিমিষেই আগুনের শিখা দেখে বাজারে থাকা লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে দুইঘন্টা চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডের ঘটনায়, জিল্লুর রহমান, এরশাদ মিয়া, জিয়া উদ্দিনের দোকান সহ ৪টি দোকান পুড়ে গেছে ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, ওসি দেবদুলাল ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অগ্নিকান্ডের বিষয় জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবদুলাল ধর বলেন, আগুন লাগার ঘটনা শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা জানতে পারি ৪টি দোকান ঘর আগুনে পুড়েগেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

SC0102

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি