1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নগকান্দা সড়ক দুর্ঘটনায় প্রান গেলো নগরকান্দা পৌর মেয়রের স্ত্রী সন্তান সহ ৩ জনের। - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ad

নগকান্দা সড়ক দুর্ঘটনায় প্রান গেলো নগরকান্দা পৌর মেয়রের স্ত্রী সন্তান সহ ৩ জনের।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৬২৮ Time View

নগকান্দা সড়ক দুর্ঘটনায় প্রান গেলো নগরকান্দা পৌর মেয়রের স্ত্রী সন্তান সহ ৩ জনের।

সুজল খাঁন,স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী, ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন- পৌর মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার (৩৮), ছেলে গৌরব সরকার (২৩) ও নগরকান্দা পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল মাতুব্বর (৩৮)।

এতে গুরুতর আহত হয়েছেন মেয়র নিমাই চন্দ্র সরকারসহ (৫০) ১০ জন। আহত মেয়রকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, পৌরমেয়র নিমাই চন্দ্র সরকার, তার স্ত্রী সঞ্চিতা সরকার, ছেলে গৌরব সরকার, যুবলীগ নেতা কামাল মাতুব্বরসহ আরও কয়েকজন মাইক্রোবাসযোগে ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নগরকান্দায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কাইচাইল ইউনিয়নের কালের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী জি এফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সঞ্চিতা সরকার ও কামাল মাতুব্বর নিহত হন। আহত নিমাই সরকার ও তার ছেলে গৌরব সরকারকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৌরব মারা যান। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন পৌরমেয়র নিমাই সরকার। তার অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে পৌর মেয়রের স্ত্রী, ছেলেসহ তিন জন মারা গেছেন। পৌর মেয়রের অবস্থা আশঙ্কাজনক

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি