
নীলফামারী প্রেস ক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা
নুরল আমিন বিশেষ প্রতিনিধি নীলফামারীঃ
আইন শৃঙ্খলায় কঠোর তৎপর মানবিক পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নবগঠিত নীলফামারী প্রেস ক্লাব।
আজ সোমবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত নীলফামারী প্রেসক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি আজিজুল হক বুলু, সাধারন সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি দীপক আহমেদ, সহ-সাধারন সম্পাদক ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি পারভেজ উজ্জল, মহিলা বিষয়ক সম্পাদক ও আমাদের অর্থনীতির প্রতিনিধি স্বপ্না আক্তার, সাংগঠনিক সম্পাদক ও আমার সংবাদের প্রধিনিধি আল-আমিন, প্রচার সম্পাদক ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু, কার্যকারী সদস্য ও এশিয়ান টিভির প্রতিনিধি আবূ হাসান, দৈনিক ফলাফলের প্রতিনিধি রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য ও আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি সোহেল রানা, ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি সাইখুল ইসলাম সাগরসহ নীলফামারী প্রেসক্লাবের সাংগঠনিক ও সদস্যবৃন্দ।
Leave a Reply