1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
প্রার্থীর বাড়ি থেকে আসার পথে সমর্থক খুন,খালে ভেসে উঠলো লাশ! - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ad

প্রার্থীর বাড়ি থেকে আসার পথে সমর্থক খুন,খালে ভেসে উঠলো লাশ!

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১৩১ Time View

প্রার্থীর বাড়ি থেকে আসার পথে সমর্থক খুন,খালে ভেসে উঠলো লাশ!
বেতাগী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে প্রার্থীর বাড়ি থেকে গভির রাতে আসার পথে এক কর্মী খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড সংলগ্ন উত্তর করুণা গ্রামে ঘটনাটি ঘটে। পরে শনিবার বেলা ১১টায় প্বার্শবর্তি খাল থেকে লাশ উদ্ধার করে বিকাল ৩টায় ময়নাতদন্ত শেষে মর্গে পাঠানো হয়েছে।মৃত ইউসুফ আলী আকন ওই গ্রামের জব্বার আকনের ছেলে।
জানা যায়, ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আ.মোতালেব মধু’র একনিষ্ঠ কর্মী ছিলেন মৃত ইউসুফ আলী আকন। শুক্রবার রাত ১২ টার পর ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আ.মোতালেব মধু’র বাড়ি থেকে রাতে খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন তবে আর বাড়ি ফেরা হয়নি কর্মী ইউসুফ আলীর। রাতে বাড়ি না ফেরায় সকাল থেকে খোঁজাখোজি শুরু করেন স্বজনরা। বেলা ১১ টায় বাড়ির পাশের খালের মধ্যে জালের সাথে পেচানো দেখে স্বজনরা ডাকচিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। পরে থানা পুলিশ জানতে পেরে লাশ উদ্ধার করা হয়।
ইউসুফ আলীর স্ত্রী হেলেনা বেগম জানান, ‘নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকান্ড হয়েছে। ওই ওয়ার্ডের আরেক প্রার্থী নাসির তালুকদার বেশ কেয়কদিন আগে আমার স্বামীকে হুমকি দিয়েছে। মধুর নির্বাচন কেমন করে করো আমি দেখে নিবো। এই বলে আহাজারি করে মাটিতে লুটিয়ে পরে স্ত্রী হেরেনা বেগম।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনকে কেন্দ্র করেও এই হত্যাকান্ড হতে পারে আবার ইউসুফ আলীর সাথে তার স্বজনদের মধ্য জমিজমা সংক্রান্ত জটিলতা ছিলো তার জেরেও এই হত্যাকান্ড হতে পারে।
ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বশির আলম বলেন, ইউসুফ আলী পেশায় একজন কৃষক ও সাধারন মানুষ ছিলেন তাকে উদ্দেশ্যমুলক হত্যাকান্ড সত্যিই বেদনাদায়ক তবে কি করনে এ হত্যা হয়েছে আমার কোন ধারনা নেই।

বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। ‘ মামলার প্রস্তুতি চলছে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো.মেহেদী হাসান বলেন,’তদন্ত চলছে সঠিক কারন উন্মোচন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেইলে ছবি আছে।
ক্যাপশন: বেতাগীতে খাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি