
বেহাল রাস্তা, জল ভরা গর্তে সাদুল্লাপুর থেকে ধাপেরহাট এর রাস্তা।
গাইবান্ধা সাদুল্লাপুর প্রতিনিধি মোঃ রিওন প্রামানিক জনি
ভোট যায় ভোট আসে। অনেক নিউজ হয় অনেক মানুষকে জানাজানি পর ও এ রাস্তার কোনো উন্নয়ন হয়নি ২০১৪ সাল থেকে এ রাস্তার কোন রকম কাজ করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, বেহাল রাস্তা চলাফেরার অযোগ্য। এলাকার স্কুল, মাদ্রাসা পড়ুয়া থেকে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন এ জন্য।
গত কয়েকদিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। রাস্তার বড় বড় গর্ত গুলো জলে ডুবে কোথাও পুকুর আবার কোথাও নদীর রুপ নিয়েছে। এই মূহুর্তে সবচেয়ে ভয়ংকর অবস্থা ধাপেরহাট (বাসস্টান্ড)থেকে হিংগার পড়া পর্যন্ত। এখানে ঘটেছে নিয়মিত দুর্ঘটনা । এই রাস্তা দিয়ে অটো, ট্রেকার বাস চলাচল করে।স্কুল কলেজ, হাসপাতালে ও উপজেলায় যেতে হয় এলাকা বাসীকে। বেহাল রাস্তার জেরে ঘটছে নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা।
ধাপেরহাট বাসির অভিযোগ, ধাপেরহাট থেকে সাদুল্লাপুর পর্যন্ত এই কয়েক কিলোমিটার রাস্তায় অনেক যায়গায় পিচ বলতে কিছু নেই। বড় বড় গর্ত, এই অকাল বর্ষার দিনে কোথাও এক হাঁটু জল, আবার কোথাও এর চেয়ে বেশি জল জমে আছে। এলাকা বাসি এর সমাধান চায়।
Leave a Reply