
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ সামনে রেখে ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিভিন্ন দেশের চূড়ান্ত দল ঘোষণা। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো পরাশক্তি দলগুলোর স্কোয়াড নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে ফ্রান্স তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। অন্যদিকে আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও চূড়ান্ত দল অনেকটাই নির্ধারণ হয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে।
এবার অপেক্ষা ব্রাজিলের। আজই ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
দল ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন নেইমার। ইনজুরি কাটিয়ে প্রাথমিক দলে জায়গা পাওয়া এই তারকা শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে থাকবেন কি না, তা নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল সমর্থকদের মধ্যে।
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি আজ রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমোরো থেকে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন। স্থানীয় সময় বিকেল ৫টায় ২৬ সদস্যের তালিকা প্রকাশ করা হবে।
সিবিএফ আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, এল সালভাদর ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিদের সামনে আনচেলত্তি জানিয়ে দেবেন বিশ্বকাপ মিশনে কারা থাকছেন সেলেসাওদের দলে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি এবং সিবিএফ টিভির ইউটিউব চ্যানেল। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় প্রকাশ করা হবে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড।
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি আজ রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমোরো থেকে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন। স্থানীয় সময় বিকেল ৫টায় ২৬ সদস্যের তালিকা প্রকাশ করা হবে।
Leave a Reply