1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বড়লেখায় শীর্ষ তিন মাদক ব্যবসায়ী ৫ কেজি গাঁজাসহ আটক। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ad

বড়লেখায় শীর্ষ তিন মাদক ব্যবসায়ী ৫ কেজি গাঁজাসহ আটক।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১৮০ Time View

বড়লেখায় শীর্ষ তিন মাদক ব্যবসায়ী ৫ কেজি গাঁজাসহ আটক।

 

সিলেট ব্যুরোঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা ৫ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) রাত ৯টায় পৌরসভার পানিধার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। আটককৃত আসামীদের আজ আদালতে শপথ করেন।

আটককৃতরা হলেন- বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামের আব্দুস সালামের ছেলে কামাল আহমদ (২৫), আব্দুস সবুরের ছেলে জাহিদ আহমদ (১৯) ও মৃত নূর উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) জাহেদ আহমদের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রহিমসহ একদল পুলিশ পৌরসভার পানিধার এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করে পুলিশ। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি কামাল আহমদ, জাহিদ আহমদ ও মিজানুর রহমানকে আটক ও অটোরিকশাটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার এবং বড়লেখা উপজেলা কে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন ওসি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি