
যেকোন ধরণের দুর্যোগ মোকাবিলায় গোলাপগঞ্জে অগ্নি নির্বাপণ মহড়া।
এএইস রনি দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশে যেকোন ধরণের দুর্যোগ মোকাবিলায় জনসাধারণের করণীয় সম্পর্কে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ লিয়াকত আলী জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে আমাদের আজকের এ জনসচেতনতামূলক কার্যক্রম।
বাড়িতে আগুন ধরলে কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে কিভাবে নেভানো যায় সেটি দেখালাম। ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে করণীয় কি সেটাও জানিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ বাজার বনিক সমিতির সভাপতি মোহাম্মদ বদরুল ইসলাম জামাল, সাধারণ সম্পাদক সেলিম আহমদসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
Leave a Reply