1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজাপুরে সমর্থককে মারধরের অভিযোগে প্রার্থীর সংবাদ সম্মেলন - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ad

রাজাপুরে সমর্থককে মারধরের অভিযোগে প্রার্থীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৫৪ Time View

রাজাপুরে সমর্থককে মারধরের অভিযোগে প্রার্থীর সংবাদ সম্মেলন

  • রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের ২ নং শুক্তাগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোরগ মার্কার সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। প্রার্থী আব্দুর রব হাওলাদার রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখত বক্তব্যে এই অভিযোগ করেন।

আবদুর রব হাওলাদার বলেন, তার সমর্থক আনোয়ার হোসেন ঢাকা থেকে এসে বাড়ি যাওয়ার পথে মোঃ খাদেম হোসেন, মোঃ রাজন, মোঃ সাব্বির, মোঃ শহীদ, মোঃ জাকির হোসেন, মোঃ মজিবর তার পথ আগলিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে আনোয়ার হোসেন আহত হয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এসময় তার সাথে থাকা ৬৫,৭০০ টাকাও নিয়ে যায় বলে অভিযোগ করেন।

আবদুর রব হাওলাদার লিখিত বক্তব্যে আরো অভিযোগ করে বলেন, আমি এবং আমার ভোটাররা অনেক ভয়ের ভিতরে রয়েছি। প্রতিপক্ষের সমর্থকরা আমাদের প্রতিনিয়ত খুন যখম এবং ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি প্রদান করে যাচ্ছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি