1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন চান - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ad

লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন চান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৭১ Time View

লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন চান
হাজি শহিদুল ইসলাম মালু

এস.এম অলিউল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

তিনি শহিদুল ইসলাম মালু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ১২ নং লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন সফল ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মানুষ। বিগত কয়েক বছর ধরে তিনি এলাকার উন্নয়নে কাজ করছেন। মানুষকে সহযোগিতা করছেন। আসছে ইউনিয়ন পরিষদ নিবার্চনে শহিদুল ইসলাম মালু চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চান। তিনি দাবি করেছেন তার কর্মের কারণেই আওয়ামী লীগ তাকে নৌকা উপহার দিবেন।
হাজী শহিদুল ইসলাম মালু এলাকার উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সুশিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। প্রতি বছর এলাকার গরিব ও মেধাবী ছাত্র ছাত্রিদের বৃত্তি প্রদান করেন ওসমান আলমদার । প্রতি বছর এলাকার গরিব ছেলেদের ফ্রি খতনার ব্যবস্থা করিয়ে থাকেন । এছাড়াও বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ।
শহিদুল ইসলাম মালু শৈশবকাল থেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জয় বাংলা জয় বঙ্গবন্ধু শে­াগানে আকৃষ্ট হয়ে দীর্ঘ রাজনীতির পথ চলা। তিনি রাজনীতি জীবনের শুরু পাশাপাশি ১২ নং লাউর ফতেহপুর ইউনিয়নর জনগনের সুখে- দুঃখে সর্বদা পাশে রয়েছেন । তিনি করোনার সময়ও তার সাংগঠনিক কার্যক্রম কে থেমে রাখেননি। তিনি জোর দিয়ে বলেন, যে জাতি বেশি শিক্ষিত সে জাতি বেশি উন্নত তিনি সুশিক্ষার নিশ্চিত করতে জনগণকে সোচ্চার ভুমিকা রাখার আহবান জানান।
শহিদুল ইসলাম মালু ১২ নং লাউর ফতেহপু ইউনিয়নের মানুষের সুখ দুঃখ হাসি কান্না কে তিনি আপন চিত্তে গ্রহন করে তাদের সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ড সহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দীর্ঘদিন দলীয় নেতাকর্মি সহ সাধারন মানুষের সাথে মতবিনিময় ও গনসংযোগ করে যাচ্ছেন।এই প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি জানান, শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল।
উদীয়মান সমাজ সেবক শহিদুল ইসলাম মালু বলেন,আমি নির্বাচিত হতে পারলে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বেকার যুবক যুবতীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, বাল্য বিবাহ এবং মাদক, ইভটিজিং বিরুদ্ধে এলাকার লোকজনকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। সর্বপরি সকলের সহযোগীতায় লাউর ফতেহপুর ইউনিয়নকে একটি আলোকিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সে জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে তার সাক্ষাৎকার।
প্রশ্ন: শুনলাম আপনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চান?
মালু : আপনি সঠিকই শুনেছেন আমি আগামী ইউনিয়ন পরিষদ নিবার্চনে ১২ নং লাউর ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চাইবো।
প্রশ্ন: মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি কতোটুকু আশাবাদী?
মালু: দেখুন ,আমি জনগনের জন্য কাজ করছি। আমি বিগত কয়েক বছর ধরে মানুষের বিপদে আপদে তাদের সঙ্গে আছি। আমি করোনা মহামারীসহ নানান সংকটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক অসহায় পরিবারগুলোকে সহযোগিতা করে এসেছি। আমি বিশ্বাস দল আমার কর্মের মূল্যায়ন করবে এবং আমাকেই নৌকার মাঝি করবে।
প্রশ্ন :জানতে পারলাম আপনার দলের কম পক্ষে এক ডজন প্রাথর্ী। তাহলে কি করবেন?
মালু: দেখুন আওয়ামী লীগ বড় দল। এ দলে বেশি প্রাথর্ী থাকবে এটাই স্বাভাবিক। আমি সকল প্রাথর্ীর প্রতি শ্রদ্ধাশীল। আমি অন্য প্রাথর্ীকে নিয়ে কথা বলার অধিকার রাখি না। আমি জনগনের জন্য কাজ করছি। ইনশাল্লাহ আমি মনোনয়ন পাওয়ার আশা করি।
প্রশ্ন:আপনার ইউনিয়ন নিয়ে কিছু বলুন?
মালু: আমার ১২ নং লাউর ফতেহপুর ইউনিয়ন ছবির মত।অনেক সুন্দর। অনেক জ্ঞানী গুণী মানুষ এ ইউনিয়নে জন্মেছে। আমার ইউনিয়নে হিন্দু মুসলিমের সহঅবস্থান।স্কুল, কলেজ,মসজিদ,মন্দির সব কিছু আমাদের ইউনিয়নে আছে। আমার ইউনিয়নের মানুষ সহজ সরল মানুষ। আমরা একে অপরের প্রতি সহনশীল।আমরা ইউনিয়নের মধ্যে চমৎকার পরিবেশে বসবাস করছি।
প্রশ্ন : আপনি মনোনয়ন পেলে কি করবেন?
মালু: আমি আমার ১২ নং লাউর ফতেহপুর ইউনিয়নকে সবাইকে নিয়ে আদর্শ ইঊনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। এজন্য আমি সবার দোয়া চাই।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি