1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শালিস করতে গিয়ে স্কুলছাত্রীকে বিয়ে করলেন ইউপি চেয়ারম্যান - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ad

শালিস করতে গিয়ে স্কুলছাত্রীকে বিয়ে করলেন ইউপি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৭৯ Time View

শালিস করতে গিয়ে স্কুলছাত্রীকে বিয়ে করলেন ইউপি চেয়ারম্যান

মোঃ আশিকুর রহমান তুষার, বাউফল উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৪) বিয়ে করেছেন কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার (৬০)।

শুক্রবার জুম্মার নামাজের পর বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজান নামের এক যুবকের সঙ্গে চুনারপুল এলাকার নজরুল ইসলাম হাওলাদারের মেয়ে নাজনিন আক্তারের প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে আসসিলো। নাজনিনের বাবা ওই সম্পর্ক মেনে নিতে পারেননি। তিনি এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান শাহিন হাওলাদারের কাছে নালিশ করেন।

শাহিন হাওলাদার চুনারপুল বাজারে শুক্রবার শালিস বৈঠকের আয়োজন করেন। সেখানে রমজান ও নাজনিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শালিসে নাজনিনকে দেখে চেয়ারম্যান শাহিন নিজেই বিয়ের প্রস্তাব দেন। নাজনিনের বাবা সম্মতি দেয়ায় জুম্মার নামাজের পর বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

দুই সন্তানের জনক চেয়ারম্যান শাহিন হাওলাদারের এটি দ্বিতীয় বিয়ে। আর নাজনিন আক্তার কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র শীল বলেন, বিয়ের বিষয়ে আমি কিছুই জানি না।

তবে নজরুল ইসলামের মেয়ে নাজনিন তার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বলে দাবি করেন।

কিশোরী মেয়েকে বিয়ের ঘটনায় চেয়ারম্যানকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

এ ব্যাপারে চেয়ারম্যান শাহিন হাওলাদার সাংবাদিকদের বলেন, মেয়েটিকে দেখে আমার পছন্দ হওয়ায় তাকে বিয়ে করেছি। এছাড়া আমার বিয়ের প্রয়োজন ছিল।

কনের বয়স কম, বাল্য বিয়ে করেছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনার ভাবির জন্ম তারিখ ২১ এপ্রিল ২০০৩। তিনি নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তিন বছর হয় লেখাপড়া বাদ দিয়েছেন। বিয়ের বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই বরং আনন্দিত।

এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, বাল্যবিয়ের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, প্রেমিকাকে চেয়ারম্যান বিয়ে করায় ক্ষোভে বিষপান করেন প্রেমিক রমজান। শুক্রবার বিকেলে অচেতন অবস্থায় রমজানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার দুুপুর পর্যন্ত রমজানের জ্ঞান ফেরেনি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি