1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সংবাদ প্রকাশের জের, দৈনিক দিগন্তর রিপোর্টার আবুল হাসানকে পিটিয়ে গুরুতর জখম - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ad

সংবাদ প্রকাশের জের, দৈনিক দিগন্তর রিপোর্টার আবুল হাসানকে পিটিয়ে গুরুতর জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৯৯ Time View

 

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে সংবাদ প্রচারের জের ধরে দৈনিক দিগন্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল হাসানের ওপর নৃশংস হামলা করেছেন ছোটভাইজোড়া আলিম মাদ্রাসার জুনিয়র মৌলভী আব্দুল মোতালিব ও তার ভায়রার ছেলে শাহীন সাইরাজ সহ কতিপয় সন্ত্রাসীরা। এ সময় মোটর সাইকেল ক্রয়ের জন্য তার সাথে থাকা ৬৫ হাজার টাকা ও একটি এ্যান্ড্রয়েড মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। বুধবার সকাল ১০ টায় উপজেলার কাপড়পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক আবুল হাসান বলেন,গত মঙ্গলবার কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সুদের পাওনা টাকার দাবিতে রড দিয়ে পিটিয়েছে তালতলী ছোটভাইজোড়া আলিম মাদ্রাসার ইবতেদায়ী জুনিয়র মৌলভী আব্দুল মুতালিব। গুরুতর আহত প্রধান শিক্ষক ইদ্রিস আলী আমতলী হাসপাতালে ভর্তি রয়েছেন। এই সাংবাদটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক দিগন্তর পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন পের্টালে প্রকাশিত হয়। এই সংবাদ প্রচারের জের ধরেই আজ সকালে আমার উপরে হামলা করে ৬৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় মোতালেব, তার ভায়রাপো সাইরাজ সহ কতিপয় সন্ত্রাসীরা।

এদিকে মারধরের শিকার আবুল হাসানকে তালতলী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হামলাকারী মোতালেব ও তার সহযোগিরা অভিযুক্ত শাহিন শাইরাজের মাথা ব্লেড দিয়ে চিরে মিথ্যা মামলার ষড়যন্ত্র করে আমতলী হাসপাতালে ভর্তি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মুতালিবের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

১৬/০৬/২০২১ ইং

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি