1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
স্বামীর হাতে স্ত্রী সন্তান ও স্ত্রীর প্রেমিক খুন - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ad

স্বামীর হাতে স্ত্রী সন্তান ও স্ত্রীর প্রেমিক খুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৩৮ Time View

স্বামীর হাতে স্ত্রী সন্তান ও স্ত্রীর প্রেমিক খুন

আবির হাসান সাধিন কুষ্টিয়া প্রতিনিধি :

১৩/৬/২১
আজ আনুমানিক সকাল ১১টা৩০মিনিটের দিকে,কুষ্টিয়া ৬নং ওয়ার্ড এর কাস্টম মরে স্ত্রী-সন্তান ও স্ত্রীর প্রেমিক কে গুলি করে হত্যা করেন এক পুলিশ কর্মকর্তা (এ এস আই সোমেন)
এ ঘটনায় (এএসআই) সৌমেনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- শাকিল (২৮), আসমা (২৫) এবং রবিন (৫)। তাদের মধ্যে শাকিল বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার পদে (ডিএসও) চাকরি করতেন। শাকিল কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শাওতা গ্রামের, মেসবাহ আলীর ছেলে। আসমার বাড়ি কুমারখালী উপজেলায়, আসমার ২য় স্বামী সোমেন। রবিন আসমার আগের পক্ষের ছেলে। তারা এএসআই সৌমেনের স্ত্রী ও শত সন্তান।

আটক পুলিশ কর্মকর্তা ,সৌমেন খুলনার ফুলতলা থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।

পুলিশ, ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের কাস্টমস মোড় এলাকায় প্রকাশ্যে শাকিল, আসমা এবং রবিনকে পরিকল্পিত ভাবে গুলি করে সৌমেন। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শাকিল ও রবিন মারা যান। এবং ঘটনাস্থলে মারা যান আসমা। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, আসমাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শাকিলের সঙ্গে আসমার অনৈতিক সম্পর্ক জেনে যাওয়ায় সৌমেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ,মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি