
অপহরণের ২৪ ঘন্টার মধ্যে কিশোরীকে উদ্ধার রুপগঞ্জ থেকে.এক নারী গ্রেপ্তার।
স্টাফ রিপোর্টার সিলেটঃ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অপহরণের অভিযোগ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করলো র্যাব-৯ সিপিসি-১ (শায়েস্তাগঞ্জ)। এরই সাথে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে তারা।
সোমবার (৭ জুন) পৌনে ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মেজর সৌরভ মো. অসীম শাতিল এবং সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল নারায়ণগঞ্জের রুপগঞ্জের উত্তর মাসাবো এলাকায় আমিনুল ইসলাম ভূইয়ার বাড়িতে অভিযান চালিয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মিয়াখানী গ্রামের মৃত ছালেক মিয়ার মেয়ে অপহরণকারী মোছা. তন্নী আক্তার (১৯) কে গ্রেপ্তার করে।
এসময় অপহরণকারীর স্বামী মো. শামীম মিয়া (২২) কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরী রিতু আক্তার (১৩)কে উদ্ধার করে র্যাব। সে বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার খালেদ হাসান মিলুর মেয়ে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি তার স্বামীর প্ররোচনায় কিশোরীকে ডাক্তার ছেলের সাথে বিয়ে দিবে বলে, ফুসলিয়ে অপহরণ করে। অপহরণকারী নারী ও অপহৃত কিশোরীকে মঙ্গলবার (৮ জুন) বিকেলে হবিগঞ্জ বানিয়াচং থানার হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply