1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
এসপি ফরিদ এর নির্দেশ ২৪ ঘন্টা চেক পোস্টে দায়িত্ব পালন করবে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ad

এসপি ফরিদ এর নির্দেশ ২৪ ঘন্টা চেক পোস্টে দায়িত্ব পালন করবে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৩৯ Time View

এসপি ফরিদ এর নির্দেশ ২৪ ঘন্টা চেক পোস্টে দায়িত্ব পালন করবে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

 

সিলেট ব্যুরোঃ
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় এর নির্দেশনায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে আজ মঙ্গলবার।

সাম্প্রতিক সময়ে মাদক, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জেলাজুড়ে আলোচনায় সিলেটের কোম্পানীগঞ্জ। এমন বাস্তবতায় সীমান্ত ঘেষা কোম্পানীগঞ্জ উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়ক দিয়ে মাদক পাচার ও ডাকাতি নির্মূলে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।

মঙ্গলবার (8 জুন) বিকাল ৫টায় কোম্পানীগঞ্জের খাগাইল নামক স্থানে পুলিশ চেকপোস্ট কার্যক্রম উদ্বোধন করেন (গোয়াইনঘাট সার্কেল) সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

চেকপোস্ট উদ্বোধনের সময় প্রবাস কুমার সিংহ বলেন, সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের সাথে দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগের একমাত্র সড়কপথ বঙ্গবন্ধু মহাসড়কে চেকপোস্ট বসানোর ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে।

মাদক ব্যবসায়ীরা এই সড়কে যেনো নিরাপদ রুট হিসাবে যাতে ব্যবহার করতে না পারে ও রাতের বেলা চলাচলকারী সাধারণ মানুষ যেনো ছিনতাইকারীদের কবলে না পরে সেই দিক বিবেচনা করেই ২৪ ঘন্টা চেকপোস্টে দায়িত্ব পালন করবে পুলিশ সদস্যরা।

স্থানীয়রা জানান, ছিনতাই, ডাকাতি ও মাদক চোরাচালান রোধে এবং মাদক কারবারীদের নির্মূলে এই চেকপোস্ট সহায়ক ভূমিকা পালন করবে। সেই সাথে ভোলাগঞ্জ সাদা পাথরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তায় এই পুলিশ চেকপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, ‘সিলেট ভোলাগঞ্জ সড়কে মাঝেমধ্যে চুরি,ছিনতাইয়ের ঘটনা ঘটে।

অনেক সময় এই সড়ককে ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা ভারতীয় মাদকদ্রব্য চোরাচালান করে থাকে। এসব অপ্রীতিকর কার্যক্রম বন্ধ সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন স্যারের নির্দেশনায় ২৪ ঘন্টা চেক পোস্টে দায়িত্ব পালন করবে পুলিশ সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন- শহর মোটরযান পরিদর্শক মারেকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ থানা ও সালুটিকর পুলিশ ফাঁড়ির ফোর্স।

চেকপোস্টের কার্যক্রম শুরুর দিনে কাগজবিহীন ৫টি মোটরসাইকেল আটক ও ৫টি সিএনজি চালিত অটোরিকশার কাগজের মেয়াদ পার হওয়ায় অর্থদন্ড মামলা দেওয়া হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি