1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় মটোরসাইকেল ছিনতাইকারী গ্রেফতার।। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
ad

কলাপাড়ায় মটোরসাইকেল ছিনতাইকারী গ্রেফতার।।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৭০ Time View

কলাপাড়ায় মটোরসাইকেল ছিনতাইকারী গ্রেফতার।।

স্টাফ রিপোর্টার।।
পটুয়াখালীর কলাপাড়ায় মটোরসাইকেল ছিনতাইয়ের দায়ে রাকিব (২২) ও মনির (২৫) নামের দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গতকাল ০৭ জুন রাতে আমতলী উপজেলার টেপুরা গ্রাম থেকে রাকিবকে আটক করা হয়। পরে রাকিবের দেয়া তথ্য মতে মঙ্গলবার সকালে দশমিনা উপজেলার আলীপুরা গ্রাম থেকে মনিরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাত এগারোটার দিকে উপজেলার ধানখালীর ইউনিয়নের মরিচবুনিয়া গ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় স্থানীয় মটোরসাইকেল চালক রুমান শিকদার। এ সময় তার মটোরসাইকেলের গতি রোধ করে তাকে হাতুরি পেটা করে মটোরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় রাকিব ও মনির। পরে পুলিশ রুমানকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থনার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, এরা দুজনই পেশাদার ছিনতাইকারী। মোটরসাইকেল ছিনতাইয়ের পর ২৪ ঘন্টার ব্যবধানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

সৈয়দ মোঃ রাসেল
০৮-০৬-২০২১
০১৭১৬-৩৮১০২৯

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি