1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কুমারখালীতে সরকারি নির্দেশ না মানায় ১৪ জনকে জরিমানা - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ad

কুমারখালীতে সরকারি নির্দেশ না মানায় ১৪ জনকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৬১ Time View

কুমারখালীতে সরকারি নির্দেশ না মানায় ১৪ জনকে জরিমানা

আবির হাসান স্বাধীন (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। বুধবার রাত ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত কুমারখালী বাসস্ট্যান্ড, কাজীপাড়া মোড়, হলবাজার, গণমোড় ও পৌর কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা ও অপ্রয়োজনে বাইরে ঘুরাফেরা করার অপরাধে মোবাইল কোর্টে ১৪ জনকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ইউএনও।

এসময় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, সাংবাদিক বৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

অভিযানে ইউএনও রাজীবুল ইসলাম খান বলেন, করোনা ভাইরাসের প্রকপ বৃদ্ধি পেয়েছে। সরকারি নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি