
কুষ্টিয়ায় আবারো বাড়লো ৭ দিনের কঠোর বিধিনিষেধ
আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমনের ফলে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি গত ১৭ জুন এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক ১৮ জুন থেকে আগামী ২৫ জুন পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
গনবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, দোকান, রেষ্টুরেন্ট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র, জন্মদিন, বিবাহোত্তর, পিকনিক পার্টি, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান সহ সকল প্রকার জনসমাবেশ বন্ধ থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এই বিধিনিষেধে সকল ধরনের যানচলাচল বন্ধ থাকবে। অতিজরুরী প্রয়োজনে মাস্ক ব্যতীত কোনভাবেই বাড়ীর বাইরে বের হওয়া যাবে না। শুধুমাত্র জরুরী সরকারী নির্মানকাজ স্বাস্থ্যবিধি অনুসরন করে চলমান থাকবে এবং এ সংক্রান্ত পণ্য বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এছাড়াও চিকিৎসাসেবা, মৃত দেহ দাফন, টিকা কার্ড প্রদর্শন সাপেপেক্ষ টিকা গ্রহণ, ঔষধ ফার্মেসী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সহ সরকারী কাজে ব্যবহৃত পরিসেবার যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
পূর্বের ন্যায় শিল্প কারখানা সমুহ স্বাস্থ্যবিধি অনুসরন পূর্বক নিজিস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের স্ব-স্ব প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা নেওয়া নিশ্চিত করতে হবে।
এই বিধিনিষেধ কঠোর ভাবে মেনে চলার জন্য এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার বিকেল থেকেই পুলিশ প্রশাসন পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply