1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ad

কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৪৮ Time View
  1. কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ দয়ার বাজারে গলায় ফাঁস দিয়ে সুকুমার রায় (৪৫) নামে এক পান-সুপারী ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর ৩টায় দয়ার বাজারে ভাড়ায় রাখা দোকান ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সুকুমার রায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনাচর গ্রামের মৃত্যু জয়কুমার রায়ের ছেলে।

দয়ারবাজার ব্যবসায়ী সূত্রে জানা যায়, সকাল দশটায় নিজ দোকানে ছিলেন সুকুমার। পরে দুপুরে তাকে দোকানের বাইরে থেকে ডাকাডাকি করেন ব্যবসায়ীরা। এ সময় ভেতর থেকে কোন আওয়াজ না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে দেখা যায় ঘরের তীরের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় ঝুলছে সুকুমার রায়। ধারণা করা হচ্ছে তিনি দিনের কোনো এক সময় আত্মহত্যা করেছেন।

আরও জানা যায়, সুকুমার রায় তিনি দয়ার বাজার দশ-বার বছর ধরে ব্যবসা করে আসছেন। কিন্তু ভোলাগঞ্জ পাথরকোয়ারী বন্ধ থাকায় ব্যবসার হাল অবস্থা ভালো ছিল না। তিনি দুই-আড়াই লক্ষ টাকা ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। ধারনা করা হচ্ছে এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি