1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
খুলনার পাইকগাছায় জোয়া খেলার অভিযোগে আটক ৩ : থানায় মামলা। - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ad

খুলনার পাইকগাছায় জোয়া খেলার অভিযোগে আটক ৩ : থানায় মামলা।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১২২ Time View

খুলনার পাইকগাছায় জোয়া খেলার অভিযোগে আটক ৩ : থানায় মামলা।

শেখ খায়রুল ইসলাম ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছায় টাকা দিয়ে জোয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে গোপন সংবাদে উপজেলার গদাইপুর থেকে তাদেরকে আটক করা হয়। পাইকগাছা থানার পুলিশের উপপরিদর্শক সঞ্জিত কুমার বিশ্বাস জানান, গদাইপুরের মোবারক সরদারের পরিত্যাক্ত মুরগি খামারে টাকা দিয়ে জোয়া খেলা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গদাইপুরের বাচ্চু খাঁ’র ছেলে ইমান হোসেন (২২), কাদের সরদারের ছেলে ছাব্বির সরদার (২৪) ও মটবাটি গ্রামের আমির গাজির ছেলে মান্দার গাজিকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস খেলার সরঞ্জম উদ্ধার করা হয়। স্থানীয় আব্দুল খালেকের ছেলে মুছা মোড়ল(৩৯) জানান, তারা দীর্ঘ দিন ধরে টাকা দিয়ে জোয়া খেলে আসছিলো। তারা একই স্থানে বার বার জোয়া না খেলে স্থান পরিবর্তন করে। গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জোনায়েদুর রহমান জানান, আমার ইউনিয়নে মাদক এবং জোয়ার ব্যপারে কঠোর অবস্থানে রয়েছি। আমি আইন শৃঙ্খলা সভায় এ বিষয় জানিয়ে ছিলাম। ওসি এজাজ শফী জানান, মাদক, জোয়ার ব্যপারে ছাড় দেওয়া হবে না। আটক ৩ জনের নামে থানায় জোয়া আইনে মামলা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি