1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
চিরনিদ্রায় শায়িত হলো নরসিংদীর সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ad

চিরনিদ্রায় শায়িত হলো নরসিংদীর সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৮০৪ Time View

চিরনিদ্রায় শায়িত হলো নরসিংদীর সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার

আশরাফুল ইসলাম সবুজঃ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ২টায় ঐতিহাসিক গান্ধীর ঈদগাঁর মাঠে হাজার হাজার মানুষের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলো নরসিংদী জেলা আওয়ামীলীগে সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দুইবার নির্বাচিত সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।

উক্ত জানাযায় উপস্থিতি হয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগে আবদ্ধু হয়ে পরেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর -১ আসেন বর্তমান এমপি মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, বীরপ্রতীক, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক মোহন ভূইয়া, নরসিংদী সদর আসেন সাবেক এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জি এম তালেব হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মুঞ্জর এলাহী, হারুন রশীদ, এস এম কাইয়ুমসহ সকল রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

গত কাল রাত ৭:৪৫ মিনিটে নিজ বাড়িতে নরসিংদী জেলা আওয়ামীলীগে সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দুইবার নির্বাচিত সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মতিন সরকার দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

তিনি সুচিকিৎসার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ভারত থাইল্যান্ড সিঙ্গাপুর চিকিৎসার করেছেন কিন্তু দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত কিছু দিন আগে সর্বশেষ ভারতের চেন্নাই থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসেন। গত শুরুবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত বিআরবি হসপিটাল ঢাকায় ভর্তি করা হয়।
উল্লেখ্য, আলহাজ্ব মতিন সরকার পৌর চেয়ারম্যান থাকাকালীন দলমত নির্বিশেষে জনসাধারণের কল্যাণে কাজ করেছেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আওয়ামী পরিবারের সদস্য হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বপ্ন বাস্তবায়নের লক্ষে শত প্রতিকূলতার মাঝেও পিছুপা হয়নি। তিনি বিভিন্ন সময় দেশের প্রাকৃতিক দুর্যোগে এলাকাবাসীকে সাহায্য সহযোগিতা করেছেন এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একাধিকবার আর্থিক সহযোগিতা করেছেন। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালিন সময় নরসিংদী পৌর মেয়র নির্বাচিত হয়েছেন এবং নরসিংদী শহর আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। এছাড়াও মতিন সরকারের বড় ভাই মরহুম হান্নান সরকার ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। তার বড় চাচা মরহুম আফসার উদ্দিন সরকার নরসিংদী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী পৌর পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান তার হাত ধরেই নরসিংদী উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়।
মতিন সরকারের মৃত্যুতে নরসিংদী আওয়ামীলীগ পরিবার সহ সর্বমহলের মধ্যে নেমেছে শোকের ছায়া।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি