1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
টাঙ্গাইলের সখীপুরে কোচ সম্প্রদায়ের এক নারীকে গণধর্ষণ মামলার দুই আসামি, ডিবি পুলিশের হাতে গ্রেফতার। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ad

টাঙ্গাইলের সখীপুরে কোচ সম্প্রদায়ের এক নারীকে গণধর্ষণ মামলার দুই আসামি, ডিবি পুলিশের হাতে গ্রেফতার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৮৭ Time View

টাঙ্গাইলের সখীপুরে কোচ সম্প্রদায়ের এক নারীকে গণধর্ষণ মামলার দুই আসামি, ডিবি পুলিশের হাতে গ্রেফতার।

মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে পুলিশ সুপার সুঞ্জিত কুমার রায়, নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, লোমহর্ষক এই ধর্ষণ মামলাটি নিয়ে ইতোমধ্যেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যার ফলে আমি খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করি এবং ওসি ডিবি (দক্ষিণ) মোঃ সাজ্জাদ হোসেন কে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দিই। দায়িত্ব নেয়ার দুই দিনের মধ্যেই মির্জাপুর ও নাগরপুর থেকে এজাহার ভুক্ত ২ জন আসামী, বাজাইল গ্রামের প্রকাশ সরকারের ছেলে আসামি দীনা সরকার (৩৩) এবং ওই এলাকার মৃত নারায়ণ সরকারের ছেলে মন্টু সরকারকে (৩০) গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পলাতক অপর এক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার আশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। যদি তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেয় তাহলে রিমান্ডের আবেদন করা হবে না। অন্যথায় আগামীকাল আদালতে তুলে তাদের রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা গ্রামে কোচ সম্প্রদায়ের এক নারী (৪০)কে গণধর্ষণের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয় । বর্তমানেও তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তারিখঃ-১৫/০৬/২০২১
ফোন নং-০১৭১১-৫১৬৩০৩

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি