
নওগাঁর পোরশায় গাংগুরিয়া ইউনিয়নের বাদকহেন্দা গ্রামের সাজ্জাদ হোসেনকে নিয়ে গ্রামবাসীর অনেক স্বপ্ন।
মোহাম্মাদ হোসেন (বাবু) নওগাঁ প্রতিনিধি :
০৪ নাম্বার গাংগুরিয়া ইউনিয়ন পরিষদের ০৩ নাম্বার ওয়ার্ডের বাদকহেন্দা গ্রামের মো:আব্দুস ছাত্তারের ছেলে সাজ্জাদ হোসেন তিনি ছোট থেকেই ভালো মনের একজন মানুষ। তিনি ছোট থেকেই গ্রামের মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকেন।তার ছোট থেকেই স্বপ্ন যে তিনি একদিন মানুষের সেবা করবেন এবং একজন জনপ্রতিনিধি হবেন। তাই তিনি আসন্ন ইউপি নির্বাচনে একজন মেম্বার পদ প্রার্থী। তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান যে আমি গরীব দুঃখী মানুষের সবসময় সেবা করব পাশে থাকবো। জনগণ আমাকে সবসময় পাশে পাবে বিপদে-আপদে।ক্ষমতা আমার লক্ষ্য না মানুষের বিপদে আপদে পাশে থেকে সেবা করাই আমার লক্ষ্য। গ্রামবাসীর কাছ থেকে কিছু জানতে চাওয়া হলে গ্রামবাসীরা জানান যে আসলেই ছেলেটা খুব ভালো এবং নেতা হওয়ারই যোগ্য আমরা গ্রামবাসীরা সবাই তাকে সমর্থন এবং সাপোর্ট করেছি।আমরা গ্রামবাসীরা সবসময় তার সাথে আছি এবং থাকব।
Leave a Reply