1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নওগাঁর পোরশায় দ্বিতীয় ধাপে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পাচ্ছে আরও ৭১ টি গৃহহীন পরিবার। - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ad

নওগাঁর পোরশায় দ্বিতীয় ধাপে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পাচ্ছে আরও ৭১ টি গৃহহীন পরিবার।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৭৮ Time View

নওগাঁর পোরশায় দ্বিতীয় ধাপে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পাচ্ছে আরও ৭১ টি গৃহহীন পরিবার।

মোহাম্মাদ হোসেন (বাবু) নওগাঁ প্রতিনিধি:

“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পুনর্বাসন কার্মসূচীর আওতায় ঘর হস্তান্তর কর্মসূচী চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় নওগাঁর পোরশায় ২য় ধাপে ৭১টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। দ্বিতীয় ধাপে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উদ্বোধন পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা।

তিনি বলেন, আগামী ২০ জুন রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষনা করবেন।

তিনি আরো বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবারে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এই উপজেলায় প্রথম ধাপে ৫৪টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছিল। চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে ৭১টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে।

এর মধ্যে নিতপুরে ৬৭টি, ছাওড় ৪টি। প্রতিটি ঘর একই আদলে নির্মাণ করা হচ্ছে । যেখান দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা থাকবে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এম রইস উদ্দীনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

প্রধানমন্ত্রীর স্বপ্ন “যখন এই মানুষগুলো এই ঘরে থাকবে তখন আমার বাবা-মার আত্মা শান্তি পাবে। লাখো শহীদের আত্মা শান্তি পাবে। কারণ এ সব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তো ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।ঘর পেয়ে গৃহহীনদের দুঃখ ঘুচবে এবং তাদের মাথা গোঁজার ঠিকানা পাবে তারা, ঘরহারাদের স্বপ্ন দেখাচ্ছেন তা বাস্তবায়ন করে ধাপে ধাপে সকল গৃহহীনদের ঘর দিবে মাননীয় প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি