1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নড়িয়ায় ১০০ সুফলভোগীর মাঝে ২৫টি করে মুরগি বিতরণ - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ad

নড়িয়ায় ১০০ সুফলভোগীর মাঝে ২৫টি করে মুরগি বিতরণ

নড়িয়া উপজেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৯ Time View

নড়িয়ায় ১০০ সুফলভোগীর মাঝে ২৫টি করে মুরগি বিতরণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার নড়িয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান কিরণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু বকর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস এবং নড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নড়িয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, সাবেক সভাপতি আলী হায়দার খান, নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ছৈয়ালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শফিকুর রহমান কিরণ বলেন, বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নদীবিধৌত চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, মুরগি পালনসহ ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম গ্রামের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য নতুন আয়ের পথ তৈরি করবে। তিনি সুফলভোগীদের সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান।

অনুষ্ঠানে নদীবিধৌত চরাঞ্চলের ১০০ জন সুফলভোগীর মাঝে ২৫টি করে মুরগি বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি