1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পাইকগাছায় অপদ্রব্য পুশ করার ৭৭ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ad

পাইকগাছায় অপদ্রব্য পুশ করার ৭৭ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১২৬ Time View

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:-
বারবার ভ্রাম্যমান আদালতে জরিমানা ও পুশকৃত চিংড়ী বিনষ্ট করার পরও কোনভাবে ঠেকানো যাচ্ছে না মাছে অপদ্রব্য পুশ। খুলনার পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৭৭ কেজি চিংড়ি জব্দ এবং ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস মৎস্য আড়ৎদারী মার্কেটে অভিযান পরিচালনা করেন। এ সময় ইমন ফিসে পুশকৃত চিংড়ি ক্রয়-বিক্রয় করার সময় ৭৭ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করে। পরে জব্দকৃত চিংড়ি উপজেলা নির্বাহী অফিসার এলাকার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। একই সাথে পুশকৃত চিংড়ি ক্রয় করার অপরাধে চিংড়ি ব্যবসায়ী সোনাতনকাটী গ্রামের নাজমুল মোড়লের ছেলে এরশাদ মোড়লকে (৩০) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, পেশকার প্রতুল জোয়াদ্দার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল সরদার ও ম্যাকানিক মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি