1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পূর্ব জাফলংয়ে গলায় ফাঁস দিয়ে এক চা শ্রমিকের আত্মহত্যা। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ad

পূর্ব জাফলংয়ে গলায় ফাঁস দিয়ে এক চা শ্রমিকের আত্মহত্যা।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৭৭ Time View

পূর্ব জাফলংয়ে গলায় ফাঁস দিয়ে এক চা শ্রমিকের আত্মহত্যা।

কামরুল ইসলাম গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং চা বাগানে গলায় ফাঁস দিয়ে শান্ত দাস পাইনকা (২০) নামে এক চা শ্রমিক আত্মহত্যা করেছেন। শান্ত দাস পাইনকা জাফলং চা বাগানের মাজলাইন এলাকার চন্দাস দাস পাইনকা’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় রবিবার (১৩-০৬-২০২১ ইং) দুপুরে বাসার সবার অগোচরে ঘরের পিছনে আম গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন। স্থানীয়রা আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে তার দেহ আম গাছ থেকে নামিয়ে জাফলং চা বাগানের কর্তব্যরত চিকিৎসক কে খবর দিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় উপস্থিত হয় লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল আহাদ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি