
ফতুল্লায় কাপড়ের মার্কেটে আগুন (২৫) টি দোকান পুড়ে ছাই।
আবু ইউসুফ স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের ফতুল্লা বাস স্ট্যান্ড এলাকার একটি কাপড়ের মার্কেটে অগ্নিকারের ঘটনা ঘটেছে, এঘটনায় ছোট প্রায় ২৩-২৫ টি দোকান পুড়ে গেছে বলে জানা যায়। তবে কোন হতা হতের ঘটনা ঘটেনি, বুধবার ( ৩ মার্চ) ভোর সারে ছয় টার দিকে ফতুল্লা বাস স্ট্যান্ড এলাকার ঢাকা – নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ঘেসে গরে ওঠা কাপড়ের মার্কেট এ অগ্নিকারে ঘটনা ঘটে।মন্ডল পাড়া ও ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসসের ছয় টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে প্রতাক্ষর্শীরা জানায়, ফতুল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন সোহেলের মালিকানাধীন কাপড়ের মার্কেটের একেবারে পিছনের দোকান থেকে ভোর সারে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়, মূহর্তের মধ্যোই আগুনের বিস্তার লাভ করে, পাশ্বর্বতী কাপরের দোকান সহ মনির, সোহাগ, ও জাতীয় পার্টির নেতা কাজী হোসেনের মার্কেটের দোকান গুলোতে আগুন ছরিয়ে পরে। ফায়ার সার্ভিস সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রন আনে, ফতুল্লা মডেল থানা পুলিশের এস আই পোদ্দার জানান অগ্নিকান্ডে ২৩ জন দোকান মালিকের নাম তিনি জানতে পেরেছেন। পুড়ে যাওয়া অধিকাংশ দোকানই কাপরের ছিল শুধু মাত্র একটি দোকান গ্রিল তৈরির ওয়ার্কশপ ও একটি টিনের দোকান ছিলো।ক্ষতি গ্রস্হ দোকান মালিক আব্বাস জানান, তার দোকানের ভিতর প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আরেক দোকানি সাহাবুদ্দিন বলেন, সামনে রমজান এবং ঈদ কে টার্গেট করে,মালামাল মজুদ করেছিলাম,দোকান এবং গোডাউন মিলে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার কাপড় ছিলো।ক্ষতি গ্রস্হ রিয়ন জানান, তার প্রায় ১০ লাখ টাকার মালামাল সহ মঙ্গলবার হাটের বিক্রি প্রায় ৫০/৬০ হাজার টাকা ক্যাশ বাক্সে ছিলো,সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, তুষার জানান, তার ক্যাশ বাক্সে নগত একলাখ টাকা ছিলো এবং দোকান ও গোডাউনে আগুনে সব পুড়ে গেছে। একই অবস্থা দোকানি সামসুল, রনি,মামুন সহ অধিকাংশ দোকানিদের। ক্ষতি গ্রস্হ অধিকাংশ দোকান মালিকদের দাবী, ঈদ কে টার্গেট করে তারা কাপড় মজুদ শুরু করতেছিলো।আগুনে তাদের সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিস অ্যাঁন্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পৌনে সাতটার দিকে ফতুল্লায় কাপরের দোকানে আগুন লাগার খবর শুনে সেখানে পৌচায় মন্ডল পাড়া ও ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের ছয় টি ইউনিট, কর্মি রা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনেন।ধারনা করা হচ্ছে,বিদ্যুৎ সট সার্কেট থেকে আগুনর সূত্রপাত হয়েছে।
Leave a Reply