1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বগুড়ার শিবগঞ্জের গড় মহাস্থানের মাদক সম্রাট আলমের মা আলেছা কে ৬৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ad

বগুড়ার শিবগঞ্জের গড় মহাস্থানের মাদক সম্রাট আলমের মা আলেছা কে ৬৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১২০ Time View

 

শিবগঞ্জ, (বগুড়া) প্রতিনিধিঃ
মোঃ জহুরুল ইসলাম সৈকত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থানের বিশিষ্ট মাদক ব্যবসায়ী আলমের মা আলেছা বেগম (৫৫) কে ৬৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

০৫ জুন শুক্রবার গভীর রাতে গোপন সংবাদ পেয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে এস আই স্বপন মিয়া, এএসআই ইসরাফিল, এস আই বিরঙ্গ সঙ্গীয় ফোর্স মহাস্থান গড় পাথরপাড়া এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী আলম প্রাচীর টপকে পালিয়ে যায়। আটকৃত আলেছা শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের লালু মিয়ার স্ত্রী।

জানা যায়, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এস আই স্বপন মিয়া, এ এস আই ইসরাফিল সঙ্গীয় ফোর্স গত ০৫ জুন গভীর রাতে মহাস্থান গড় গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আলেছা বেগমকে আটক করে। এসময় ওই বাড়ি তল্লাশী করে ৬৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আলেছা বেগমসহ আসামী করা হয়েছে তার ছেলে মাদক কারবারী আলম (৪২) ও আলমের স্ত্রী তুহিন বেগম (৩৭)।

ওসি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে আার কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি