1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বরগুনার পাথরঘাটার ঝুঁকিপূর্ন ২৭ কেন্দ্রে ভোটগ্রহণ, সাংবাদিক অবরুদ্ধ, এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ad

বরগুনার পাথরঘাটার ঝুঁকিপূর্ন ২৭ কেন্দ্রে ভোটগ্রহণ, সাংবাদিক অবরুদ্ধ, এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৫৮ Time View

বরগুনার পাথরঘাটার ঝুঁকিপূর্ন ২৭ কেন্দ্রে ভোটগ্রহণ, সাংবাদিক অবরুদ্ধ, এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, সতন্ত্র প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে ওপেন ভোট সহ সাংবাদিকদের অবরুদ্ধ রেখে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে বরগুনার পাথরঘাটায় তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন।

সকাল আটটা থেকে শুরু করে বিকেল চারটায় পর্যন্ত একযোগে ২৭ ঝুঁকিপূর্ণ ভোট গ্রহণ চললেও কাঠালতলী ইউনিয়নের ১ নংম্বর ওয়ার্ডের গনস্বাস্থ্য কেন্দ্রের ভোট গ্রহণ একঘন্টা বন্ধ ছিল।

কাঠালতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান জানান, ভোট গ্রহণের আগেই তার ১ ও ২ নম্বর ওয়ার্ডের এজেন্ট বের করে দিয়েছে নৌকা মার্কায় শহিদুল ইসলাম। নৌকা মার্কায় সমর্থকদের বিরুদ্ধে একই অভিযোগ করেন সতন্ত্র প্রার্থী কালমেঘার নুর আফরোজ হ্যাপী ও কাকচিড়া ইউনিয়নের শাহজাহান পহলান।

এদিকে কাঠালতলী ইউনিয়নের ১ নংম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য প্রার্থী অঞ্জন ভট্টাচার্য তার ফুটবল প্রতিকে ওপেন ভোট দেয়ার প্রতিবাদ করলে তার সমর্থকরা সাংবাদিক জসিম ও সাংবাদিক কাজী সাকিব কে দুঘন্টা অবরুদ্ধ করে রাখে। এবং বাহিরে বের মেরে ফেলবে বলে ‌হুমকি দেন। এছাড়াও সাংবাদিকদের গাড়ি পুড়িয়ে ফেলবে বলেও ডাক চিৎকার করে হুমকি দেয়। বিষয়টি সাংবাদিকরা প্রিজাইডিং অফিসারকে জানালে একঘন্টা ভোট গ্রহণ বন্ধ রাখে। পরে অতিরিক্ত ফোর্স সহ অবরুদ্ধ সাংবাদিকদের বিকেল ৩ টা ৫০ মিনিটে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার উদ্ধার করেন।

একঘন্টা ভোট গ্রহণ স্থগিত রাখায় প্রিজাইডিং অফিসার ইলিয়াছ হোসেন কেও গালাগালি করার অভিযোগ উঠে অঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে।

এবিষয়ে অভিযুক্ত অঞ্জন ভট্টাচার্যের কাছে জানতে চাইলে ওপেনে ভোট দেয়া ও প্রিজাইডিং অফিসার কে গালাগালি করে স্বীকার করেছেন। তবে সাংবাদিককে অবরুদ্ধ রাখার বিষয়টি অস্বীকার করেন।

পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকতা আইয়ুব আলী হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত অঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এমন‌ অভিযোগ অনেক পুরানো। তার বাড়ির সামনে ভোট কেন্দ্রে হওয়ার এমন প্রভাব বিস্তার করে সবসময়।

এ বিষয়ে নির্বাচনে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সাইফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা জানান, নির্বাচন কমিশনের দেয়া নিয়ম অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। তবে দু একটি ভোটকেন্দ্রে অপ্রিতিকর ঘটনা ঘটলেও বড় কোনো ধরনের সহিংসতা হয়নি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি