1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধার মেয়ের বাসায় হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ad

বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধার মেয়ের বাসায় হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৩১ Time View

বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধার মেয়ের বাসায় হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বাসায় ঢুকে হামলা, ঘরের মালামাল ভাংচুর, মালামাল লুট, মিথ্যা মামলার হুমকি ও হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভোলার বোরহানউদ্দিন পৌর ৪ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধার মেয়ে আলো বেগম। একই এলাকার সেলিম, মিলন, ফয়সাল ও বিল্লালসহ আরো ১০ জনের বিরুদ্ধে শুক্রবার বিকালে পৌর ৪ নং ওয়ার্ডে তার বাসায় এ সংবাদ সম্মেলন করেন আলো বেগম। পৌর ৫ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মৃত শাজাহান তালুকারের মেয়ে আলো বেগম। সংবাদ সম্মেলনে আলো বেগম লিখিত অভিযোগ করে বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার স্বামী নেই। আমার একটি মেয়ে নিয়ে পৌর ৪ নং ওয়ার্ডে আমার নিজ বাসায় বসবাস করি। গত ১৩-০৬-২০২১ ইং রাতে একই এলাকার সেলিম, মিলন, ফয়সাল ও বিল্লালসহ আরো ১০ জন আমার বাসায় ঢুকে হামলা, ঘরের মালামাল ভাংচুর, মালামাল লুট, মিথ্যা মামলার হুমকি ও হত্যার হুমকি দেয় তারা। আমার ভাইয়ের ছেলে সাহেদের বিরুদ্ধে ধর্ষণে অভিযোগ এনে তারা আমার বসায় এসে হামলা চালায়। আমি ঘটনার বিচার দাবি করছি। এ ঘটনায় অভিযুক্ত মিলনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আলো বেগমের ভাইয়ের ছেলে সাহেদ আমার বড় ভাবিকে অপহরন করে ধর্ষণ করেছে। সেই ঘটনায় থানায় মামলা হয়েছে। আলো বেগম আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি