1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মহাস্থানগড় শাখার অগ্রণী ব্যাংকের উদ্যোগে বার্ষিক হিসাব সমাপনী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় । - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ad

মহাস্থানগড় শাখার অগ্রণী ব্যাংকের উদ্যোগে বার্ষিক হিসাব সমাপনী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৮০৮ Time View

মহাস্থানগড় শাখার অগ্রণী ব্যাংকের উদ্যোগে বার্ষিক হিসাব সমাপনী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বগুড়া জেলা প্রতিনিধিঃ
মোঃ জহুরুল ইসলাম সৈকত

বগুড়ার মহাস্থানগড় অগ্রণী ব্যাংক শাখা লিমিটেডের উদ্যোগে বার্ষিক হিসাব সমাপনী ও গ্রাহক সমাবেশ ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ডিসেম্বর) দুপুর ২টায় অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাস্থানগড় শাখার সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা’র সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক বগুড়া অাঞ্চলিক সমিতির সাধারণ সম্পাদক কালীপদ মোদক এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান, অগ্রণী ব্যাংক লিমিটেডের বগুড়ার এজিএম আঃ কাঃ রতন কুমার সরকার, বগুড়া থানা রোড অগ্রণী ব্যাংক শাখার এজিও মোজাফ্ফর হোসেন, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির অাঞ্চলিক পরিষদের সভাপতি হেলাল উদ্দিন। এছাড়াও
অনুষ্ঠানে অঞ্চল ও অঞ্চলাধীন শাখা সমূহের ব্যবস্থাপক, কর্মকর্তা ,কর্মচারীবৃন্দ ও সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি, গ্রাহকদেরকে কিভাবে ব্যাংকের সেবার সাথে আরো সম্পৃক্ত করা যায় সে ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরিবেশন করে যেকোন কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি