1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মৌলভীবাজারের শ্রেষ্ঠ ওসি বিনয় ভূষণ রায়। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ad

মৌলভীবাজারের শ্রেষ্ঠ ওসি বিনয় ভূষণ রায়।

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১১৩ Time View

মৌলভীবাজারের শ্রেষ্ঠ ওসি বিনয় ভূষণ রায়।

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়কে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পুরস্কৃত করা হয়েছে।

আজ সোমবার (৭জুন) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ওসি বিনয় ভূষণ রায়’র হাতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে
জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এসময় উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, ওসি বিনয় ভূষণ রায়কে কুলাউড়া থানায় যোগদান করার পর মাদক ও সন্ত্রাস দমন, আইশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় এ সম্মাননার জন্য মনোনীত করা হয়।

ওসি বিনয় ভূষণ রায় বলেন, যতদিন কুলাউড়ায় থাকবো তত দিন এ থানা এলাকার মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করে যাবো। এ পুরস্কার আমার ভবিষ্যতে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। তাকে পুরস্কৃত করে উৎসাহিত করার জন্য তিনি পুলিশ সুপার মহোদয়কে কৃতজ্ঞতা জানান। সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে আগামীতে দেশ সেরা পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য তিনি সবার আশীর্বাদ কামনা করেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি