1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
যুদ্ধবিরতি লঙ্ঘন : হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষ - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
ad

যুদ্ধবিরতি লঙ্ঘন : হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষ

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২১ Time View

 

হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের দাবি, তাদের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপসহ কয়েকটি বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। এতে আঞ্চলিক কিছু দেশের সহযোগিতা ছিল বলেও দাবি করা হয়েছে, যদিও কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ইরানের একটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর প্রতিক্রিয়ায় ইরানি বাহিনীর পাল্টা আঘাতে মার্কিন নৌবাহিনীর জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি তেহরানের।

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানিয়েছে, যেকোনো আগ্রাসনের জবাব আগের মতোই কঠোরভাবে দেওয়া হবে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা পাল্টা অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করেছে।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ইরানের উসকানিমূলক হামলা প্রতিহত করে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন কোনো জাহাজ বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানিয়েছে তারা।

সেন্টকম আরও বলেছে, পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চায় না যুক্তরাষ্ট্র, তবে মার্কিন বাহিনীর নিরাপত্তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন, ইরানের বন্দর অবরোধকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে এটি প্রথম সরাসরি সামরিক সংঘর্ষ। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের একাধিক জাহাজ আটক করেছে এবং কিছু জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে।

এদিকে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের দাবি, ইরানের হামলার পর মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ার ওমান উপসাগরের দিকে সরে যায়।

তবে একই সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনে আলোচনা এগিয়ে চলছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি